জাহাজচলাচলমন্ত্রক

জাতীয় জলপথ-১ (গঙ্গানদী) দিয়ে প্রথমবার পণ্যপরিবহনের সূচনা করলেন জাহাজ সচিব

प्रविष्टि तिथि: 31 OCT 2018 12:40PM by PIB Kolkata

কলকাতা, ৩০ অক্টোবর, ২০১৮

 

        কলকাতার গার্ডেনরীচ জেটি থেকে আজ গঙ্গানদী পথে(জাতীয় জলপথ-১) পণ্যবাহী জাহাজ পরিবহনের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ সচিব শ্রী গোপাল কৃষ্ণ। এমভি রবীন্দ্রনাথ ঠাকুর নামের এই পণ্যবাহি জাহাজটি ১৬টি কন্টেনার বোঝাই খাদ্যসামগ্রী নিয়ে কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছে। ফিরতি যাত্রায় জাহাজটি এলাহাবাদ সংলগ্ন  ফুলপুর থেকে ইফকোর তৈরি সার বহন করে আনবে। আজকের এই অনুষ্ঠানে আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ, গার্ডেনরীচ জেটি-১ ও ২ এবং বিআইএসএন জেটির দৈনন্দিন কর্মকান্ড ও রক্ষনাবক্ষনের দায়িত্ব প্রথামাফিক গ্লোবাল টেন্ডারিঙের ভিত্তিতে একটি বিদেশী বেসরকারি সংস্হার হাতে তুলে দিয়েছে। সরকারি-বেসরকারি অংশিদারিত্বের ভিত্তিতে এই জেটিগুলিতে কাজ চলবে এবং মুনাফাও বেসরকারি সংস্হাটি অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করে নেবে। অনুষ্ঠানে জাহাজ সচিব শ্রী গোপাল কৃষ্ণ জানান, অভ্যন্তরীণ জলপথে, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীপথে পণ্যপরিবহনের ফলে বিভিন্ন রাজ্য বিশেষ করে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি উপকৃত হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাহাজ শিল্পে বিনিয়োগকারীদের সবরকম সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

       অনুষ্ঠানে উপস্হিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী প্রবীর পান্ডে ও কলকাতা পোর্টট্রাস্টের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার।

 

 

CG/SC/NS/…


(रिलीज़ आईडी: 1551308) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English