প্রতিরক্ষামন্ত্রক
আইসিজিএস বিজয়াকে উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলীয় নৌ-বহরে সামিল করা হয়েছে
প্রকাশিত:
05 OCT 2018 12:08PM by PIB Kolkata
কলকাতা, ৪ অক্টোবর, ২০১৮
উপকূলরক্ষী বাহিনীর পারাদ্বীপ-ভিত্তিক অত্যাধুনিক জাহাজ আইসিজিএস বিজয়াকে বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলীয় নৌ-বহরে সামিল করা হয়েছে। এই জাহাজটিকে উপকূলরক্ষী বাহিনীর সনদ অনুসারে নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে নজরদারি এবং অন্যান্য ক্ষেত্রে কাজের জন্য মোতায়েন করা হবে।
আজ চেন্নাইয়ে উপকূলরক্ষী বাহিনীর মহানির্দেশক রাজেন্দ্র সিং-এর উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব শ্রী সঞ্জয় মিত্র ৯৮ মিটার দীর্ঘ এই ধরণের নজরদারি জলযানের দ্বিতীয়টি, অর্থাৎ আইসিজিএস বিজয়াকে জলে নামানোর সঙ্কেত দেন।
লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থায় দেশজ প্রযুক্তিতে নির্মিত এই নজরদারি জলযানটিতে নৌ-চালনার অত্যাধুনিক প্রযুক্তি, যোগাযোগের যন্ত্রপাতি এবং সেন্সর রয়েছে। এছাড়া, জাহাজটিতে একটি ৩০ মিলিমিটারের বন্দুক রয়েছে। পরে, এই জলযানটিতে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ আরও একটি ১২.৭ মিলিমিটারের বন্দুক লাগানো হবে।
আইসিজিএস বিজয়া, বিভিন্ন ধরণের সামুদ্রিক নজরদারির কাজে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি করবে। সাধারণভাবে, পূর্বাঞ্চলীয় সামুদ্রিক এলাকা এবং বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে সামুদ্রিক সুরক্ষার কাজে এই জলযানটি বিশেষভাবে সহায়ক হবে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের মতো বঙ্গোপসাগর সংলগ্ন রাজ্যগুলির উপকূলবর্তী সুরক্ষাতেও এটি বিশেষভাবে কার্যকর হবে।
CG/PB/DM/…
(রিলিজ আইডি: 1548698)
ভিজিটরের কাউন্টার : 92