প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষামূলক জাহাজ নির্মাণের ক্ষেত্রে ২০১৮-র কোয়ালিটি লিডারশিপ পুরস্কার পেল জিআরএসই
প্রকাশিত:
13 SEP 2018 7:53PM by PIB Kolkata
কলকাতা, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
দেশের কোয়ালিটি সার্কল ফোরামের জুরিদের একটি প্যানেল জাহাজ নির্মাণ ক্ষেত্রে সর্বসম্মতভাবে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডকে ২০১৮-র কোয়ালিটি লিডারশিপ পুরস্কারপ্রাপক হিসেবে মনোনীত করেছে। ২০১৮-য় জাহাজ নির্মাণ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রাখার পাশাপাশি সুসংহতভাবে কাজকর্ম চালানোর পুরস্কার হিসেবে জিআরএসই-কে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
জিআরএসই-র অধিকর্তা (কর্মচারী বিভাগ) শ্রী এ কে নন্দা কোয়ালিটি সার্কল ফোরাম অফ ইন্ডিয়া বা কিউসিএফআই (কলকাতা)-র বিদায়ী অধিবেশনে এই পুরস্কারটি গ্রহণ করেন। জিআরএসই-র ছ’টি কোয়ালিটি সার্কল টিম সিসিকিউসি-র বার্ষিক অধিবেশনে অংশ নেয় এবং ছ’টি বিভাগেই তারা গোল্ড র্যাঙ্কিং পায়।
CG/SSS/DM/…
(রিলিজ আইডি: 1546074)
ভিজিটরের কাউন্টার : 82