রেলমন্ত্রক
‘রেল সংযোগ’ ওয়েবপোর্টালের সূচনা
প্রকাশিত:
12 SEP 2018 8:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর, ২০১৮
ভারতীয় রেলের আওতায় থাকা পারিপার্শিক অবস্থায় সদর্থক প্রভাব আনতে বিভিন্ন কোম্পানির সহযোগিতা নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কোন কোন এলাকায় এই সহযোগিতার সুযোগ রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। এই প্রেক্ষিতে আজ রেল এবং কয়লা মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল www.railsahyog.in.today শীর্ষক একটি ওয়েব পোর্টালের সূচনা করেন। এই ওয়েব পোর্টালটি কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্ষেত্রে একটি মঞ্চ তৈরি করে দেবে, যাতে বাণিজ্য সংস্থাগুলির সামাজিক দায়িত্বমূলক তহবিলের মাধ্যমে রেল স্টেশনে বা রেল স্টেশনের কাছাকাছি এলাকায় সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া যায়। এই উপলক্ষে রেল পর্ষদের চেয়ারম্যান শ্রী অশ্বিনী লোহানি সহ রেল পর্ষদের অন্যান্য সদস্য, কয়লা মন্ত্রকের সচিব ডঃ ইন্দরজিৎ সিং এবং দুই মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক সংস্থাগুলি তাদের আবেদন নথিভুক্ত করার মাধ্যমে এ বিষয়ে অংশগ্রহণ করার ইচ্ছা পোর্টালে প্রকাশ করতে পারবে। রেলের আধিকারিকরা সেই আবেদন সম্পর্কে প্রক্রিয়া চালাবেন। আগে যে আবেদন করবে তাঁর আবেদন গ্রাহ্য করা হবে এবং এভাবে সব আবেদনগুলিকে নিয়ে রাইটস্ রেলটেলের মতো প্রাথমিক তালিকা তৈরি করে নির্বাচিত আবেদনকারীদের রেলে বা মনোনীত সংস্থায় অর্থ গচ্ছিত রাখার জন্য জানানো হবে। মনোনীত সংস্থা এরপর কাজটির সমাধা করবে।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী গোয়েল বলেন, ‘রেল সহযোগ’ পোর্টালটি সময় পরিবর্তনের একটি দৃষ্টান্ত। এই পোর্টালের বৈশিষ্ট্য হ’ল এর সরলতা এবং স্বচ্ছতা। এই পোর্টাল শিল্পসমূহ বা বাণিজ্যিক সংস্থাগুলিকে রেলের সঙ্গে একযোগে কাজ করার সুযোগ করে দেবে। এই পোর্টাল যাত্রীদের জন্য শুধু উপকারী হবে না, রেলের আশেপাশের এলাকাও এর দ্বারা উপকৃত হবে। মন্ত্রী আরও বলেন, এই পোর্টালটি ব্যক্তিবিশেষ এবং সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির সামনে সিএসআর কাজকর্মেন অবদান রাখার মঞ্চ তৈরি করে দেবে।
২
প্রসঙ্গত, সিএসআর-এর মাধ্যমে যেসব কাজকর্মে অর্থ দেওয়া হবে, তার মধ্যে রয়েছে – স্টেশন চত্বরে শৌচালয় নির্মাণ। স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড ভেন্ডিং যন্ত্র সেখানে থাকবে। পুরুষদের শৌচালয়ে থাকবে কন্ডোম ভেন্ডিং যন্ত্রও। এর জন্য প্রায় ২২ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকা খরচ হবে।
এছাড়া, স্টেশনগুলিতে বিনামূল্যে ওয়াইফাই-এর ব্যবস্থা থাকবে। এর জন্য স্টেশন প্রতি খরচ পড়বে ১০.৩০ লক্ষ টাকা থেকে ১২.৩০ লক্ষ টাকার মধ্যে।
পাশাপাশি, স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে বেঞ্চ লাগানো হবে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য। এর জন্য সেট প্রতি খরচ পড়বে ১৭,৫০০ টাকা থেকে ৪৭,৫০০ টাকার মধ্যে।
এছাড়া, থাকবে পৃথক পৃথক ডাস্টবিন স্টেশন এবং প্ল্যাটফর্মে। এর জন্য সেট প্রতি খরচ পড়বে ৪,৫০০ টাকা।
CG/SSS/SB…
(রিলিজ আইডি: 1545928)
ভিজিটরের কাউন্টার : 124