প্রকাশিত:
07 SEP 2018 1:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ সেপ্টেম্বর, ২০১৮
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর বুধবার (০৫ সেপ্টেম্বর) নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ‘পরীক্ষামূলক পঠন-পাঠন – গান্ধীজির নঈ তালিম’ সংক্রান্ত নতুন পাঠ্যক্রম প্রকাশ করেন। বাংলা সহ ১৩টি ভাষায় এই পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে। রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদগুলির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।
এই উপলক্ষে, শ্রী জাভড়েকর বলেন, সমস্ত রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষকে সামিল করে পরীক্ষামূলক পঠন-পাঠনকে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য। তিনি বলেন, গান্ধীজির নঈ তালিম বা মৌলিক শিক্ষার সার্বিক লক্ষ্যই হ’ল দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। পরীক্ষামূলক পঠন-পাঠন সংক্রান্ত পাঠ্যক্রম রচনার জন্য শ্রী জাভড়েকর মহাত্মা গান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশনের প্রশংসা করেন।
মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নঈ তালিম, ওয়ার্ক এডুকেশন ও পরীক্ষামূলক পঠন-পাঠনের প্রসারে একটি বিশেষ অভিযান চলছে।
শিক্ষক দিবস উদযাপনের অঙ্গ হিসাবে ‘পরীক্ষামূলক পঠন-পাঠন – গান্ধীজির নঈ তালিম’ শীর্ষক বইটি প্রকাশ করা হয়। আশা করা হচ্ছে এই বইটি দেশের বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ২৫ কোটি পড়ুয়ার পাশাপাশি ৮০ লক্ষ প্রাথমিক শিক্ষক এবং ২০ লক্ষ মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকাদের সামিল করে দেশব্যাপী ঐ অভিযানকে আরও জোরদার করতে সাহায্য করবে। এই বইটিতে গান্ধীজির নঈ তালিমের পাশাপাশি বিদ্যালয়গুলির জন্য কর্মশিক্ষা, বিএড এবং শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় পরামর্শ রয়েছে।
CG/BD/SB…