মানবসম্পদবিকাশমন্ত্রক

পুরুলিয়ার গোবিন্দপুর বিদ্যালয়ের হেড স্যার পুরস্কারে সম্মানিত হলেন

प्रविष्टि तिथि: 05 SEP 2018 8:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ সেপ্টেম্বর, ২০১৮

 

    ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ নতুন দিল্লীতে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন শিক্ষকের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন। কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

শিক্ষক দিবসে পুরস্কৃত সারা দেশের কৃতি শিক্ষকদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমিতাভ মিশ্র। পঠনপাঠনের পরিবেশগুলি এবং অন্যান্য ব্যবস্হাপনার মাধ্যমে তাঁর উদ্যোগেই স্কুলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পড়ুয়াদের পাঠ্যক্রমে প্রকৃতির মাঝে পাঠগ্রহণের ফিল্ড ওয়ার্ক রাখা হয়েছে। প্রধান শিক্ষক শ্রী মিশ্র রোজ স্কুল শেষ হলে ছুটির দিনেও প্রান্তিক সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য কাজ করেন। শিক্ষক প্রশিক্ষণের কর্মসূচিতেও শ্রী মিশ্র নিজেকে যুক্ত রেখেছেন। তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন।

     

 

CG/SC/NS/…


(रिलीज़ आईडी: 1545061) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English