জাহাজচলাচলমন্ত্রক
বিহারের কাহালগাঁও থেকে জলপথে ফ্লাই এ্যাশ পাঠানো হল আসামের পান্ডুতে
প্রকাশিত:
03 SEP 2018 2:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
বিহারের কাহালগাঁও থেকে জলপথে ১২৩৩ টন ফ্লাই এ্যাশ পাঠানো হচ্ছে আসামের পান্ডুতে। সম্প্রতি কাহালগাঁও থেকে এই ফ্লাই এ্যাশ, আসামের পান্ডুর উদ্দেশ্যে রওনা করানো হয়। ভারতের অভ্যন্তরীন জলপথ কর্তৃপক্ষ বা আইডব্লুএআই-এর এক হাজার টন ক্ষমতাসম্পন্ন দুটি বার্জের মাধ্যমে এই ছাই পাঠানো হচ্ছে। তিনটি জলপথ অতিক্রম করে, প্রায় ২ হাজার ৮৫ কিলোমিটার পথ অতিক্রম করে ২০ দিন পর বার্জদুটি পান্ডুতে পৌঁছবে। গুয়াহাটির একটি সিমেন্ট কারখানায় এই ফ্লাই এ্যাশ ব্যবহার করা হবে।
কাহালগাঁওয়ের জাতীয় তাপবিদ্যুৎ নিগমের কারখানার উপজাত হিসেবে পাওয়া ফ্লাই এ্যাশ ইট ও সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জমি ভরাটের কাজেও ফ্লাই এ্যাশ ব্যবহার করা হয়।
প্রসঙ্গত জলপথে এ পর্যন্ত ১০ বছরেরও বেশী পণ্য পাঠানোর কাজ সফলভাবে করা সম্ভব হয়েছে।
CG/SSS/NS/…
(রিলিজ আইডি: 1544819)
ভিজিটরের কাউন্টার : 150