যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
সংবাদ মাধ্যমকে আইপিপিবি সম্পর্কে বিশদে জানালেন মনোজ সিনহা
প্রকাশিত:
30 AUG 2018 12:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ আগস্ট, ২০১৮
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার দেশ জুড়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট আনুষ্ঠানিক সূচনা করবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস্ ব্যাঙ্ক বা আইপিপিবি শুরু হলে দেশে ব্যাঙ্কের ক্ষেত্রের পরিসর এবং প্রভাব দুইই যথেষ্ট বাড়বে বলে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী মনোজ সিনহা জানিয়েছেন। তিনি বলেন, বহুদিনের বিশ্বস্ত ডাকবাহক এখন অসংখ্য মানুষের ব্যাঙ্কার হয়ে উঠতে চলেছে। ব্যাঙ্ক ব্যবস্থার আওতায় নেই এমন মানুষের কাছেও নির্ভয়যোগ্য ব্যাঙ্কার হয়ে উঠতে চলেছে আইপিপিবি। আইপিপিবি চালু হলে দেশের ব্যাঙ্কের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। বর্তমানে সারা দেশে ১.৪০ লক্ষ ব্যাঙ্ক রয়েছে। সেটি বেড়ে গিয়ে হবে ২.৯০ লক্ষ। একইভাবে, দেশে ব্যাঙ্কের গ্রামীণ শাখা বর্তমানের ৪৯ হাজার থেকে বেড়ে হবে ১.৭৫ লক্ষেরও বেশি বলে তিনি জানান।
শ্রী সিনহা বলেন, চালু হওয়ার দিন আইপিপিবি-র ৬৫০টি শাখা এবং ৩,২৫০টি অ্যাক্সেস পয়েন্ট হবে দেশে। সঞ্চয় থেকে শুরু করে কারেন্ট অ্যাকাউন্ট বা টাকা হস্তান্তর – সবই আইপিপিবি-র দ্বারা সম্ভব হবে বলে মন্ত্রী জানান। বহু মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, এসএমএস, মাইক্রো-এটিএম ইত্যাদির মাধ্যমেও পরিষেবা পাওয়া যাবে। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর নাগাদ ১.৫৫ লক্ষ ডাকঘর আইপিপিবি-র সঙ্গে সংযুক্ত হবে।
কথা প্রসঙ্গে মন্ত্রী জানান, নতুন দিল্লির তালকাটরা স্টেডিয়ামে দেশব্যাপী এই পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে দেশ জুড়ে ৬৫০টি শাখা এবং ৩,২৫০টি অ্যাক্সেস পয়েন্টেরও সূচনা হবে।
CG/SSS/SB……
(রিলিজ আইডি: 1544442)
ভিজিটরের কাউন্টার : 152