রাষ্ট্রপতিরসচিবালয়

ওনাম উৎসব উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা

প্রকাশিত: 24 AUG 2018 7:05PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪ আগস্ট, ২০১৮

 

 

    ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ওনাম উৎসবের পূর্ব সন্ধ্যায় এক বার্তায় দেশবাসীকে বিশেষত কেরালার নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই উৎসব যেন মানুষের জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে। সাম্প্রতিক বন্যার পর কেরালার মানুষের মধ্যেও যেন এই উৎসব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে। এই প্রসঙ্গে তিনি পুর্নগঠনের কাজে কেরালাবাসির জেদ এবং সহ্যশক্তির প্রশংসা করেন। ওনাম যেন এক নতুন জীবনের সূচনা করতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।

 

 

CG/PB/NS/…


(রিলিজ আইডি: 1543890) ভিজিটরের কাউন্টার : 129
এই রিলিজটি পড়তে পারেন: English