প্রতিরক্ষামন্ত্রক
ইয়াঙ্গনে এল আইএনএস খঞ্জর
प्रविष्टि तिथि:
21 AUG 2018 7:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ আগস্ট, ২০১৮
তিন দিনের সফরে গতকাল মায়ানমারের ইয়াঙ্গনে এসে পৌঁছয় ক্ষেপণাস্ত্রবিশিষ্ট রণতরী আইএনএস খঞ্জর। নৌ সংক্রান্ত বিভিন্ন আলাপ-আলোচনা এবং শুভেচ্ছা বিনিময়ই এই সফরের প্রধান লক্ষ্য। ইয়াঙ্গনে আসার পর রণতরীর কমান্ডিং অফিসার ফার্স্ট ফ্লিটের ফ্লিট কমান্ডার ক্যাপ্টেন টেট লুইন রান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করেন মায়ানমারে ভারতীয় রাষ্ট্রদূত শ্রী বিক্রম মিস্ত্রির সঙ্গেও। ভারতীয় নৌবাহিনী এবং মায়ানমারের নৌ-সেনাকে নিয়ে একটি যৌথ যোগ অধিবেশনেরও আয়োজন করা হয়। পাশাপাশি, দু’দেশের নৌ-সেনাই একে-অপরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
CG/SSS/SB……
(रिलीज़ आईडी: 1543589)
आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English