প্রতিরক্ষামন্ত্রক

কেরলে ভারতীয় সেনাবাহিনীর বন্যাত্রাণের কাজ

प्रविष्टि तिथि: 17 AUG 2018 7:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ আগস্ট, ২০১

কেরলের বন্যা দুর্গতদের জন্য ভারতীয় সেনাবাহিনী জোরদার ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। ২০১৮-র ৯ আগস্ট থেকে সেখানে প্রবল বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে। ঐ দিনই সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়। তারপরই সেনাবাহিনীর পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চালানো হচ্ছে। সাধারণ মানুষ ও রাজ্য প্রশাসন সেনাবাহিনীর এই কাজের প্রশংসা করেছে। আজ পর্যন্ত সেনাবাহিনীর ১০টি বন্যা ত্রাণ দল কেরলের ১০টি জেলায় উদ্ধারের কাজ চালাচ্ছে। এর প্রত্যেকটি দলে ৬৫ জন করে সেনাকর্মী রয়েছেন। বন্যাত্রাণের ১০টি দল ছাড়াও যোধপুর, ভোপাল, পুণে, ব্যাঙ্গালোর এবং সেকেন্দ্রাবাদ থেকে ৪০ জন করে সেনাকর্মী সমন্বিত ১০টি ইঞ্জিনিয়ার কর্মী বাহিনীও কাজ চালাচ্ছে। নিরবচ্ছিন্ন ও প্রবল বর্ষণ সত্ত্বেও ভারতীয় সেনাকর্মীরা প্রত্যন্ত গ্রামগুলিতে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে অস্থায়ী সেতু, বাঁধ ও বিকল্প পথ নির্মাণ করছে। ৩৮টি প্রত্যন্ত এলাকাকে যুক্ত করার জন্য এই ধরণের ১৩টি অস্থায়ী সেতু ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে। ২২ জন বিদেশী নাগরিক সহ মোট ৩,৬২৭ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। ১৯টি গ্রামে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ-সামগ্রী পাঠানো হয়েছে। ৫০০ জন অসামরিক ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, ১৭ আগস্ট বিভিন্ন স্থানে অসামরিক প্রশাসনের হাতে ৩ হাজার আগে থেকে রান্না করা খাবার এবং ৩০০টি লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে।

 

 

CG/PB/SB…


(रिलीज़ आईडी: 1543313) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English