প্রতিরক্ষামন্ত্রক

উপকূলরক্ষী বাহিনী কর্মীদের জন্য সাহসিকতা ও অন্যান্য কাজের জন্য পদক তালিকা

প্রকাশিত: 14 AUG 2018 7:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ আগস্ট, ২০১৮

 

 

    স্বাধীনতা দিবস ২০১৮ উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি উপকূলরক্ষী বাহিনীর কর্মীদের অসম সাহসিকতা এবং বুদ্ধিমত্তাপূর্ণ সেবার জন্য একটি তটরক্ষক মেডেল (বিশিষ্ট সেবা), ৫টি তটরক্ষক মেডেল (সাহসিকতা), ২টি তটরক্ষক মেডেল (বুদ্ধিমত্তাপূর্ণ সেবা) ঘোষনা করেছেন। আই জি রাকেশ পাল বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির তটরক্ষক মেডেল পাবেন। ডিআইজি বেনুরাজন আনবারাসন, কমান্ডান্ট তৌথাং গামলিয়েন, ডেপুটি কমান্ডান্ট আলেকজান্ডার প্রদীপ, অমিত সাঞ্চন কানোজিয়া এবং নীরজ কুমার সাহসিকতার ক্ষেত্রে তটরক্ষক মেডেল পাবেন। এছাড়া বুদ্ধিমত্তাপূর্ণ সেবার জন্য ডিআইজি সনাতন জেনা এবং ক্ষেত্র দোলই তটরক্ষক মেডেল পাবেন। ১৯৯০-এর ২৬ জানুয়ারি থেকে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে উপকূলরক্ষী বাহিনী কর্মীদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

 

CG/PB/NS/…  


(রিলিজ আইডি: 1543062) ভিজিটরের কাউন্টার : 133
এই রিলিজটি পড়তে পারেন: English