রেলমন্ত্রক

রাষ্ট্রীয় রেল সংরক্ষ কোষ বা তহবিলের ব্যবহার প্রসঙ্গে রেল প্রতিমন্ত্রী

প্রকাশিত: 10 AUG 2018 5:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ আগস্ট, ২০১৮

রেলের নিরাপত্তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা ও পদ্ধতির পুনর্নবীকরণ, মানোন্নয়ন ও পরিবর্তনের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর ২০১৭-১৮-এর বাজেট ভাষণে রাষ্ট্রীয় রেল সংরক্ষ কোষ চালু করার কথা ঘোষণা করেছিলেন। এই কোষ বা তহবিল গড়ে তোলার জন্য পাঁচ বছরে ১ লক্ষ কোটি টাকার সংস্থান করা হয়। নিরাপত্তা সম্পর্কিত কাজে বার্ষিক ২০ হাজার কোটি টাকা খরচের অনুমতি রয়েছে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা হিসেবে দেওয়া হয়। বাকি ৫ হাজার কোটি টাকা রেলের নিজস্ব সম্পদ থেকে বন্দোবস্ত হয়ে থাকে। ২০১৭-১৮-তে রাষ্ট্রীয় রেল সংরক্ষ তহবিল থেকে ১৬ হাজার ৯১ কোটি টাকা খরচ করা হয়েছে। চলতি অর্থবর্ষে বাজেট বরাদ্দ অনুযায়ী ২০ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে, যার মধ্যে গত জুন মাস পর্যন্ত ৩ হাজার ২৫৬ কোটি টাকা খরচ হয়েছে। লোকসভায় বৃহস্পতিবার (৯ই আগস্ট, ২০১৮) এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান রেল প্রতিমন্ত্রী শ্রী রাজেন গোহাঁই।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় রেল সংরক্ষ কোষের অর্থ নতুন রেললাইন বসানো, সেতু মেরামত বা সংস্কার, সিগন্যাল ও টেলিযোগাযোগ ব্যবস্থা, রোলিং স্টক, বিদ্যুতায়ন, যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম, ওয়ার্কশপ, যাত্রী স্বাচ্ছ্বন্দ্য, রেলকর্মীদের প্রশিক্ষণ প্রভৃতি খাতে খরচ করা হচ্ছে।

 

 

SSS/BD/DM/…


(রিলিজ আইডি: 1542644) ভিজিটরের কাউন্টার : 95
এই রিলিজটি পড়তে পারেন: English