স্বরাষ্ট্র মন্ত্রক

নকশাল তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

प्रविष्टि तिथि: 08 AUG 2018 11:06AM by PIB Kolkata

নয়াদিল্লি, আগস্ট, ২০১

উগ্র বামপন্থার বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীগুলি লক্ষ্যণীয় সাফল্য পেয়েছে। হিংসার ঘটনা এবং ভৌগোলিক পরিধি হ্রাস পাওয়ার মধ্য দিয়েই উগ্র বামপন্থার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীগুলির সাফল্য প্রতিফলিত হয়। এমনকি, হিংসার ঘটনাও ২০০৯ সালের ২ হাজার ২৫৮ থেকে কমে ২০১৭-তে ৯০৮ হয়েছে। একই সঙ্গে, উগ্র বামপন্থা অঞ্চলের পরিধিও লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে। লোকসভার মঙ্গলবার এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী হংসরাজ গঙ্গারাম আহির।

তিনি আরও জানান, ১১টি রাজ্যের ৯০টি জেলা বর্তমানে নিরাপত্তা খাতে ব্যয় বরাদ্দ প্রকল্পের আওতায় রয়েছে। বিগত কয়েক বছরে সিপিআই মাওবাদীরা তাদের কর্মকান্ড কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ত্রিসীমানা অঞ্চলে এবং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় ত্রিসীমানা অঞ্চলে বাড়ানোর চেষ্টা চালালেও তা খুব বেশি সফল হয়নি। কেন্দ্রীয় সরকার উগ্র বামপন্থা দমনে রাজ্যগুলির প্রয়াসে সাহায্যের জন্য সর্বাত্মক ভূমিকা পালন করছে বলেও তিনি জানান। এছাড়াও, উগ্র বামপন্থার সমস্যা মোকাবিলার জন্য নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সহ বহুমুখী কৌশল গ্রহণ করা হয়েছে বলে শ্রী আহির জানান। সরকারের এই ধরণের কৌশলের ফলস্বরূপ মাওবাদীদের প্রভাব থেকে সাধারণ মানুষকে দূরে রাখা সম্ভব হয়েছে এবং সরকারের প্রতি আস্থা ও সমর্থন বেড়েছে।

 

SSS/BD/SB……


(रिलीज़ आईडी: 1542041) आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English