যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ট্রাই-এর দুটি মোবাইল অ্যাপকে উমঙ্গ প্ল্যাটফর্মে জুড়ে দেওয়া হল
প্রকাশিত:
08 AUG 2018 11:02AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ আগস্ট, ২০১৮
ভারতের টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বিগত কয়েক বছর ধরেই গ্রাহক স্বার্থ সুরক্ষায় একাধিক উদ্যোগ গ্রহণ করছে। গ্রাহক স্বার্থ সুরক্ষা ও গ্রাহকদের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়ার বিষয়টিকে বিবেচনা করে ট্রাই তার নিজস্ব ‘ডিএনডি ২.০’ এবং ‘মাইকল’ মোবাইল অ্যাপ দুটিকে উমঙ্গ মঞ্চের সঙ্গে জুড়ে দিয়েছে।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জাতীয় ই-প্রশাসন বিভাগ উমঙ্গ মোবাইল অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় স্তর থেকে স্হানীয় প্রশাসনিক স্তর পর্যন্ত যে কোনও নাগরিক পরিষেবা পাওয়া যায়। বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ-সুবিধা গ্রহণে মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই এই সুবিধা মেলে। এখন থেকে উমঙ্গ মঞ্চে ট্রাই-এর ‘ডিএনডি ২.০’ এবং ‘মাইকল’ মোবাইল অ্যাপদুটি পাওয়া যাবে।
বর্তমানে, ৫৯ লক্ষের বেশি উমঙ্গ অ্যাপ ডাউনলোড হয়েছে। ট্রাই-এর অ্যাপ দুটির ডাউনলোড সংখ্যা চার লক্ষের বেশি। নাগরিকদের আরও বেশি সুযোগ-সুবিধা প্রদানে এবং তাদের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই ট্রাই-এর অ্যাপ দুটিকে উমঙ্গ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে ট্রাই-এর অ্যাপ দুটি ডাউনলোড করতে পারবেন। এমনকি, উমঙ্গ অ্যাপের সাহায্যেও ট্রাই-এর ঐ দুটি অ্যাপের সুবিধা নেওয়া সম্ভব হবে।
SSS/BD/NS/…
(রিলিজ আইডি: 1542037)
ভিজিটরের কাউন্টার : 84