নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যয়
প্রকাশিত:
03 AUG 2018 11:15AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ আগস্ট, ২০১৮
দেশে সৌর বিদ্যুতের মাশুল নির্ধারণের একটি সুসংবদ্ধ পদ্ধতি চালু করা হয়েছে। সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যয়, উৎপাদন কেন্দ্রটি স্থাপন, তার আকার এবং সৌরালোক বিকিরণের তীব্রতার ওপর নির্ভরশীল। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সবদিক বিবেচনা করে ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করার জন্য বিদ্যুৎ মাশুলের কিলোওয়াট প্রতি মাশুল নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্ট দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী আর কে সিং আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ১০ কিলোওয়াট পাওয়ার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতার ক্ষেত্রে সৌর বিদ্যুতের কিলোওয়াট প্রতি মাশুল হবে ৬০ হাজার টাকা। ১০ থেকে ১০০ কিলোওয়াট পাওয়ার পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে এই মাশুল হবে কিলোওয়াট প্রতি ৫৫ হাজার টাকা এবং ১০০ থেকে ৫০০ কিলোওয়াট পাওয়ার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে এই মাশুল হবে কিলোওয়াট প্রতি ৫৩ হাজার টাকা। মন্ত্রী জানান, তাঁর মন্ত্রক গ্রিড সংযুক্ত ছাদের সৌর বিদ্যুৎ ইউনিট এবং ছোট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কেন্দ্রীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রগুলি নির্মাণের মোট ব্যয়ের ৩০-৭০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
CG/PB/SB…
(রিলিজ আইডি: 1541452)
ভিজিটরের কাউন্টার : 75