স্বরাষ্ট্র মন্ত্রক

সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে রাজ্যসভায় তথ্য

প্রকাশিত: 02 AUG 2018 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ আগস্ট, ২০১৮

দেশের সাংবাদিক সহ প্রত্যেক নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার আইনগত সংস্থানগুলির আওতায় রয়েছেন সাংবাদিকরাও।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী হংসরাজ গঙ্গারাম আহির জানান যে পুলিশ এবং জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ভারতীয় সংবিধানের সপ্তম অনুচ্ছেদের আওতায় রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়।

আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে শ্রী আহির এদিন রাজ্যসভাকে অবহিত করেন। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষার প্রশ্নে গত বছর বিশে অক্টোবর সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের www.mha.gov.in – এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

CG/SKD/DM/…


(রিলিজ আইডি: 1541216) ভিজিটরের কাউন্টার : 72
এই রিলিজটি পড়তে পারেন: English