কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন ও নিয়মনীতি অনুসরণ করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল শীর্ষ আদালত

প্রকাশিত: 27 JUL 2018 11:51AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০১৮

এ বছরের ১৭ই মে এক স্পেশাল লিভ পিটিশনে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে একটি ‘সংরক্ষিত পদ থেকে আরেকটি সংরক্ষিত পদ’-এ এবং কোন অসংরক্ষিত পদ থেকে অন্য আরেকটি অসংরক্ষিত পদে কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে এই স্পেশাল লিভ পিটিশনটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা কোনভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। আইন ও নিয়মনীতি অনুসরণ করে কেন্দ্রীয় সরকার যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যবস্থা করতে পারবে বলে ৫ই জুন, ২০১৮-র এক নির্দেশে সুস্পষ্টভাবে ঘোষণা করেছে শীর্ষ আদালত।

আজ রাজ্যসভায় প্রশ্নোত্তরকালে এ তথ্য পেশ করেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ ও পেনশন তথা পরমাণু শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

 

CG/SKD/DM/….


(রিলিজ আইডি: 1540404) ভিজিটরের কাউন্টার : 146
এই রিলিজটি পড়তে পারেন: English