পরমাণুশক্তিদপ্তর

দেশজ প্রযুক্তিতে ১০টি পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনের সিদ্ধান্ত

प्रविष्टि तिथि: 20 JUL 2018 11:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ জুলাই ২০১

২০১৭-র জুন মাসে দেশের ৪টি রাজ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১০টি পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকারের পরমাণু শক্তি নিগম (এনপিসিআইএল) দেশজ প্রযুক্তিতে এই চুল্লিগুলি স্থাপন করবে। মধ্যপ্রদেশের চুটকায় ২টি; কর্ণাটকের কাইগায় ২টি; রাজস্থানের মাহি বাঁশোয়ারায় ৪টি; এবং হরিয়ানার গোরখপুরে এই ধরণের ২টি করে পরমাণু চুল্লি স্থাপন করা হবে। এই লক্ষ্যে ইতিমধ্যেই জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র; স্থানীয় অধিবাসীদের পুনর্বাসন প্রভৃতি কাজ শুরু হয়েছে। ২০৩১ সালের মধ্যে দেশে উৎপাদিত পরমাণু বিদ্যুতের পরিমাণ ২২,৪৮০ মেগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই চুল্লিগুলি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে পরমাণু শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং একথা জানিয়েছেন।

 

CG/PB/SB…


(रिलीज़ आईडी: 1539399) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English