অর্থমন্ত্রক

সামাজিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভালো কাজ করেছে

प्रविष्टि तिथि: 17 JUL 2018 11:07AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০১৮

পঞ্চদশ অর্থ কমিশন ১৬ থেকে ১৮ জুলাই পশ্চিমবঙ্গ সফর করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক কাজকর্ম সংক্রান্ত বিস্তারিত বিবরণ কমিশনের কাছে পেশ করা হবে। রাজ্য সরকারের আধিকারিকদের প্রাথমিক বিবরণ পেশের আগে আগামীকাল, মঙ্গলবার শ্রী এম কে সিং-এর সভাপতিত্বে গঠিত এই কমিশন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর কমিশন কলকাতা সংলগ্ন নিউ টাউনে একটি তথ্যপ্রযুক্তি পার্ক ঘুরে দেখবেন এবং কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক কাজকর্ম সম্বন্ধে অবগত হবেপশ্চিমবঙ্গ সফরের পূর্বে কমিশন নতুন দিল্লীতে রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছ থেকে আর্থিক হালহকিকৎ সম্বন্ধে অবগত হয়।

কমিশনকে পেশ করা এক স্মারকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আর্থ-সামাজিক ক্ষেত্রে একাধিক সাফল্যের কথা জানানো হয়েছে। সামাজিক ক্ষেত্রের উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্পও শুরু করেছে।  রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০১০-এ প্রাতিষ্ঠানিক প্রসব হার ৬৫ শতাংশ থেকে বেড়ে ২০১৮-তে ৯৬ শতাংশ হয়েছে। মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যু হারের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে। রাজ্যে গর্ভধারণের হার ১.৬, যা দেশের মধ্যে সবথেকে কম। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নাম নথিভুক্তিকরণ এবং বৃত্তি প্রদানে পশ্চিমবঙ্গ দেশে প্রথম। পরপর পাঁচবার রাজ্যকে রেকর্ড পরিমাণ ডাল, চাল ও তৈল বীজ উৎপাদনের জন্য কৃষি কর্মণ পুরস্কার প্রদান করা হয়েছে। সহজে ব্যবসা-বাণিজ্য করার অনুকূল পরিবেশ সংক্রান্ত যে সূচক প্রকাশিত হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ দশম স্থানে রয়েছে। কমিশনকে রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) সংক্রান্ত বিষয়ে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ২০০৪-০৫ সালের অপরিবর্তনীয় মূল্যকে ভিত্তি করে তৈরি হয়েছে। জিএসডিপি সংক্রান্ত সাম্প্রতিক তথ্য সঠিক সময়ে কমিশনকে জানানো হবে বলেও ঐ স্মারকে উল্লেখ রয়েছে।

উল্লেখ করা যেতে পারে যে, শ্রী এম কে সিং-এর সভাপতিত্বে গঠিত পঞ্চদশ অর্থ কমিশন ১৬ থেকে ১৮ জুলাই পশ্চিমবঙ্গ সফর করছে। কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়ন ও ভবিষ্যৎ আর্থিক উন্নয়নের সম্ভাবনাগুলি উঠে আসবে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন শ্রী শক্তিকান্ত দাস, ডঃ অনুপ সিং, ডঃ অশোক লাহিড়ী, ডঃ রমেশ চাঁদ ও সচিব শ্রী অরবিন্দ মেহতা।

CG/BD/DM/…


(रिलीज़ आईडी: 1538808) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English