জাহাজচলাচলমন্ত্রক

চাবাহার বন্দর ২০১৯ সালের মধ্যে চালু করার প্রচেষ্টা চলছে : গড়করি শ্রী নীতিন গড়করি তাজিকিস্তানের দুসানবে’তে স্বামী বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করলেন

প্রকাশিত: 25 JUN 2018 3:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুন, ২০১

ভারত ২০১৯ সালের মধ্যে চাবাহার বন্দর চালু করার চেষ্টা করছে বলে শ্রী নীতিন গড়করি জানালেন। জলসম্পদ, নদী বিকাশ ও গঙ্গা পুনরুজ্জীবন, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী গড়করি বৃহস্পতিবার (২১ জুন) তাজিকিস্তানের দুসানবে’তে ভারতীয় দূতাবাসে স্বামী বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলি বলেন। সেখানে বাসরত ভারতীয়দের তিনি জানান, চাবাহার বন্দর চালু হলে কমনওয়েলথভুক্ত স্বাধীন দেশগুলিতে যাতায়াত আরও সহজ হবে। বিগত চার বছরে জনসাধারণের জীবনের মানোন্নয়নের জন্য এনডিএ সরকারের প্রচেষ্টা ও উদ্যোগগুলির বিষয়ে শ্রী গড়করি সবিস্তারে জানান। পরিকাঠামো ক্ষেত্রে যে বহু কাজ হচ্ছে এবং দেশ জুড়ে প্রতিদিন ২৮ কিলোমিটার করে জাতীয় মহাসড়ক তৈরি হচ্ছে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ সরকারের সময়কালে দ্রুতগতিতে দেশের বিকাশ হচ্ছে। গত চারত বছরে সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি উন্নত হয়েছে, সম্মান বেড়েছে। সহজে ব্যবসা-বাণিজ্য করা, পরিচ্ছন্নতা প্রভৃতির নিরিখে সারা বিশ্বে ভারতের স্থান এগিয়েছে, শ্রী গড়করি আরও বলেন।

“আন্তর্জাতিক পর্যায়ে কাজের দশক : ধারাবাহিক উন্নয়নে জল” শীর্ষক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সভায় ভারতের প্রতিনিধিত্ব করতে শ্রী গড়করি দু’দিনের সফরে তাজিকিস্তান গিয়েছেন। তাজিকিস্তানের বিদেশ মন্ত্রী শ্রী সিরোদজিদিন মুরিদিনের সঙ্গে নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন। দু’জনেই দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চলতি দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তা এবং ধারাবাহিকভাবে জল বিকাশের ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন। তাজিকিস্তানের নেতাকে শ্রী গড়করি জানান, প্রধানমন্ত্রী তাজিকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার প্রতি দায়বদ্ধ।

এছাড়া, উন্নত পরিকাঠামো গড়তে তাজিকিস্তানের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞদের জ্ঞান ভাগ করে নিতে যে নয়াদিল্লি আগ্রহী, সেটিও শ্রী গড়করি জানান।

দুসানবে’র স্বামী বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্রে হিন্দি, সংস্কৃত, যোগ-সহ বিভিন্ন শিল্পকলা -সঙ্গীত ও নৃত্যের শিক্ষা গ্রহণের ব্যবস্থা থাকবে। সংস্কৃতি কেন্দ্র সম্বন্ধে তাজিক জনসাধারণ ইতিমধ্যেই বহু উৎসাহ প্রকাশ করেছে।

 

SSS/SC/SB…


(রিলিজ আইডি: 1536466) ভিজিটরের কাউন্টার : 158
এই রিলিজটি পড়তে পারেন: English