কৃষিমন্ত্রক

৩১ লক্ষ ৯১ হাজার মেট্রিক টন তৈলবীজ ও ডালশস্য সংগ্রহ করল নাফেড

প্রকাশিত: 14 JUN 2018 6:30PM by PIB Kolkata

জাতীয় কৃষি সমবায় বিপণন সংস্থা (নাফেড) ২০১৭-১৮ অর্থ বছরে ডালশস্য ও তৈলবীজ সংগ্রহ করেছে ৩১ লক্ষ ৯১ হাজার মেট্রিক টন। এর ফলে উপকৃত হয়েছেন দেশের ২০ লক্ষেরও বেশি কৃষক সাধারণ। শস্য সংগ্রহ বাবদ প্রদেয় অর্থ সরাসরি জমা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কৃষকদের নিজস্ব অ্যাকাউন্টগুলিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে নাফেড আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়ে পড়েনিয়ম বহির্ভূত কাজকর্মই এই আর্থিক সঙ্কটের কারণ বলে জানা যায়এমনকি, স্তুপীকৃত মামলার জেরে সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পূর্ববর্তী ইউপিএ সরকারের আমলের শেষ চার বছরে, অর্থাৎ ২০১১-১৪ সালে নাফেড সংগৃহীত ডাল ও তৈলবীজ সংগ্রহের পরিমাণ ছিল মাত্র ৮ লক্ষ মেট্রিক টন। কিন্তু এনডিএ সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় ২০১৪-১৮ – এই চার বছরে ন্যূনতম সহায়ক মূল্যে সংগৃহীত হয়েছে ৬৪ লক্ষ মেট্রিক টন ডাল ও তৈলবীজ। কৃষকদের সহায়তা যোগানের লক্ষ্যে নাফেডকে টিকিয়ে রাখা বিশেষভাবে জরুরি। সেইসঙ্গে, ন্যূনতম সহায়ক মূল্যে শস্য সংগ্রহের পরিমাণ বৃদ্ধিও নাফেডকে অক্ষত রাখার আরেকটি কারণ।

কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী রাধামোহন সিং মনে করেন যে কৃষকদের কাছ থেকে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য সংগ্রহের প্রক্রিয়া নাফেড-এর মাধ্যমে অব্যাহত রাখা হবে। 


(রিলিজ আইডি: 1535620) ভিজিটরের কাউন্টার : 55
এই রিলিজটি পড়তে পারেন: English