স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর পৌরহিত্যে আন্তঃরাজ্য পরিষদের স্হায়ি কমিটি, পুঞ্চি কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা সম্পূর্ণ করেছে

প্রকাশিত: 26 MAY 2018 11:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০১৮

 

      কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর পৌরহিত্যে আন্তঃরাজ্য পরিষদের স্হায়ি কমিটি, আজ নতুন দিল্লিতে এক বৈঠকে পুঞ্চি কমিশনের রিপোর্টের ২৭৩টি সুপারিশের সবকটির ওপর আলোচনা সম্পূর্ণ করেছে। আজকের বৈঠক ছিল স্হায়ি কমিটির ত্রয়োদশ বৈঠক।

      বৈঠকে সদস্য ও অন্যান্য অংশগ্রহনকারীদের স্বাগত জানিয়ে শ্রী রাজনাথ সিং আন্তঃরাজ্য পরিষদের স্হায়ি কমিটির আগের দুটি বৈঠকে পুঞ্চি কমিশনের রিপোর্টের দ্বিতীয় থেকে পঞ্চম খন্ডের সুপারিশগুলি নিয়ে আলোচনার কথা তুলে ধরেন। তিনি জানান, আজকের বৈঠকে ষষ্ঠ এবং সপ্তম খন্ডের মোট ৮৮টি সুপারিশ বিষয়ে আলোচনা হয়।

      পুঞ্চি কমিশনের দুটি খন্ডের সুপারিশগুলি নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়। কমিশনের রিপোর্টে ষষ্ঠ খন্ডে পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, পরিকাঠামো, জল, বনাঞ্চল, খনিজ পদার্থ প্রভৃতি বিষয় নিয়ে একগুচ্ছ সুপারিশ রয়েছে। রিপোর্টের সপ্তম খন্ডে আর্থ-সামাজিক উন্নয়ন, সরকার নীতি ও সুপ্রশাসন বিষয়ে আলোচনা করা হয়েছে। সরকারি নীতি, সাংবিধানিক প্রশাসন, জন প্রশাসন, সামজিক-রাজনৈতিক উন্নয়ন এবং প্রশাসনের ওপরে এর প্রভাব, মানুষের ন্যূনতম চাহিদা, নির্দেশমূলক নীতিসমূহ এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতা ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, যুক্তরাষ্ট্রীয় সম্পর্ক সহ অভিবাসন, মানব উন্নয়ন এবং সাংবিধানিক পদ্ধতিতে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও জন পরিষেবা প্রদানের বিষয়ে একগুচ্ছ সুপারিশ রয়েছে।

 

CG/PB/NS/…


(রিলিজ আইডি: 1533577) ভিজিটরের কাউন্টার : 98
এই রিলিজটি পড়তে পারেন: English