কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা- ২০১৮, আগামী ৩ জুন, রবিবার
প্রকাশিত:
26 MAY 2018 11:14AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মে, ২০১৮
সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা- ২০১৮, সারা দেশ জুড়ে আগামী ৩ জুন, রবিবার অনুষ্ঠিত হবে। সমস্ত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। পরীক্ষায় বসার জন্য আজ শুক্রবার (২৪ মে) পর্যন্ত ৫০ শতাংশের বেশি প্রার্থী কমিশনের ওয়েবসাইট https://www.upsc.gov.in থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। যারা এখনও ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি, তাদেরকে শেষ মূহুর্তের ব্যস্ততা এড়াতে সত্ত্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পরীক্ষার্থীদের জানানো হচ্ছে যে, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষাগ্রহন কেন্দ্রে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। সকাল সাড়ে ৯টায় প্রথমার্ধের পরীক্ষার জন্য ৯.২০ মিনিটে এবং বেলা আড়াইটেয় দ্বিতীয়ার্ধের পরীক্ষার জন্য ২.২০ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা গ্রহন কেন্দ্রে প্রবেশের সময়সীমা পার হয়ে গেলে কোনও পরীক্ষার্থীকেই আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ই-অ্যাডমিট কার্ডে যে পরীক্ষা গ্রহন কেন্দ্রের নাম লেখা আছে, তার পরিবর্তে অন্য কোনও কেন্দ্রে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
CG/BD/NS/…
(রিলিজ আইডি: 1533576)
ভিজিটরের কাউন্টার : 94