নারীওশিশুবিকাশমন্ত্রক

জলযান ‘তারিণী’র নাবিকদের নারীশক্তি পুরস্কার প্রদান

प्रविष्टि तिथि: 26 MAY 2018 11:13AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০১৮

 

          ভারতীয় নৌ-বাহিনীর জলযান আই এন এস ভি তারিণীর সদস্যদের মর্যাদাপূর্ণ নারীশক্তি পুরস্কার ২০১৭ প্রদান করলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতি মানেকা সঞ্জয় গান্ধী। জলযান তারিণীর সদস্যদের মধ্যে ছিলেন- লেঃ কমান্ডার ভর্তিকা যোশী, প্রতিভা জামওয়াল, স্বাথী পাতরপাল্লি, ঐশ্বর্য্য বোদাপাত্তি, বিজয়া দেবী ও পায়েল গুপ্তা।

      নতুন দিল্লিতে বুধবার (২৪ মে) পুরস্কার প্রদান করে, শ্রীমতী মানেকা গান্ধী বলেন, মহিলা নাবিকদের এই দলটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরনার। নারীশক্তি পুরস্কার প্রদানের মাধ্যমে, এদের দৃষ্টান্তমূলক সাহসীকতা ও দলগত নিষ্ঠার প্রতি সম্মান জানানো হল।

      উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, গত ৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীশক্তি পুরস্কার প্রদান করেন। কিন্তু, সেদিন জলযান তারিণীর নাবিকা বিশ্বপরিক্রমায় থাকায় তাদের এই পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।

 

CG/BD/NS/…


(रिलीज़ आईडी: 1533575) आगंतुक पटल : 77
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English