সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

জম্মু ও শ্রীনগরে আগামীকাল জোজিলা সুড়ঙ্গ পথ এবং রিং রোডের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 21 MAY 2018 2:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মে, ২০১৮

আগামীকাল লেহ-তে শ্রীনগর-লেহ জাতীয় মহাসড়কের ওপর জোজিলা টানেল নির্মাণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, শ্রীনগরের শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র (এসকেআইসিসি) এবং জম্মুর জেনারেল জোরাওয়ার সিং প্রেক্ষাগৃহে যথাক্রমে শ্রীনগর রিং রোড এবং জম্মু রিং রোডের শিলান্যাস অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক, জাহাজ চলাচল, জলসম্পদ, নদী বিকাশ এবং গঙ্গার পুনরুজ্জীবন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করিও।

১৪ কিলোমিটার দীর্ঘ জোজিলা টানেলটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ভারত ও এশিয়ার দীর্ঘতম টানেলপথ। ৬,৮০০ কোটি টাকার এই টানেল নির্মাণ প্রকল্পটি অনুমোদিত হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এক কমিটির বৈঠকে। টানেলটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে শ্রীনগর, কার্গিল এবং লেহ-এর মধ্যে যেকোন ধরণের আবহাওয়ার উপযোগী একটি সংযোগ ও যোগাযোগ পথ গড়ে উঠবে। এই সড়কপথটি বছরের অধিকাংশ সময়েই তুষারাবৃত্ত থাকে। এছাড়াও, ঘন ঘন তুষার ঝড় এই সড়কপথের আরেকটি বৈশিষ্ট্য। এর ফলে, লাদাখের সঙ্গে যোগাযোগ দীর্ঘদিন ধরে বিপর্যস্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নতুন টানেলটি এই অঞ্চলের অধিবাসীদের ভোগান্তি ও অসুবিধা দূর করতে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে

আর্থ-সামাজিক তথা সাংস্কৃতিক দিক থেকেও এই সুড়ঙ্গ পথ নির্মাণের কাজ স্থানীয় ও আঞ্চলিক মানুষদের নানা কল্যাণসাধন করবে। নির্মাণ কাজে সরাসরি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছাড়াও পরোক্ষভাবেও তা বিভিন্ন ধরণের কাজকর্মের প্রসার ঘটাবে। এর পথ ধরে সার্বিকভাবে বিকাশ ও অগ্রগতি নিশ্চিত হবে জম্মু ও কাশ্মীরের অনগ্রসর জেলাগুলির।

 

CG/SKD/DM/….


(রিলিজ আইডি: 1532923) ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন: English