উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

সুপ্রাচীন গুয়াতেমালা সিটির ঐতিহ্যমণ্ডিত স্থানগুলি পরিদর্শন করলেন উপ-রাষ্ট্রপতি : ভাষণ দিলেন নগর পুর কর্তৃপক্ষের এক বিশেষ বৈঠকে

প্রকাশিত: 10 MAY 2018 2:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ মে, ২০১৮

উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু মঙ্গলবার ঐতিহাসিক এবং সুপ্রাচীন গুয়াতেমালাসিটি পরিদর্শন করেন। এই শহরটির সমৃদ্ধ ঐতিহ্যের সংরক্ষণে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সে সম্পর্কে অবহিত হওয়ার লক্ষ্যেই তাঁর এই সফর। ইউনেস্কো ১৯৭৯ সালে গুয়াতেমালা সিটিকে বিশ্বের একটি ঐতিহ্যশালী নগরী হিসাবে ঘোষণা করে।

গুয়াতেমালা সিটির মেয়র মিসেস সুসানা হেইডি অ্যাসেনসিও লুয়েগ-এর সঙ্গে তিনি এই শহরের ঐতিহ্য সংরক্ষণের পন্থাপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন সংরক্ষণ প্রচেষ্টার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মী ও আধিকারিকরাও। শহরের বিভিন্ন স্মারক ও স্মৃতিস্তম্ভগুলি ঘুরে দেখেন উপ-রাষ্ট্রপতি। ষোড়শ শতাব্দীর সুপ্রাচীন ঐতিহ্যের একটি স্মারক হিসাবে ধ্বংসের হাত থেকে এই শহরটিকে রক্ষার কাহিনী শুনে মুগ্ধ হন তিনি। শ্রী নাইডু বলেন, ধ্বংসাবশেষ থেকেও কিভাবে একটি শহরের মধ্যে প্রাণের সঞ্চার ঘটানো যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল গুয়াতেমালা সিটি।

পরে, অ্যান্টিগুয়া গুয়াতেমালার পুর কর্তৃপক্ষের এক বৈঠকে ভাষণদানকালে গুয়াতেমালার প্রাচীন মায়া সভ্যতা এবং ভারতের সিন্ধু সভ্যতার উল্লেখ করে সমৃদ্ধ সাংস্কৃতিক উৎসমূলগুলির সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন উপ-রাষ্ট্রপতি তিনি বলেন, এর মধ্য দিয়ে বর্তমান থেকে ভবিষ্যৎ প্রজন্ম এক ঐতিহাসিক ঐতিহ্যের ধারা বহন করে নিয়ে যেতে পারে। বিশ্বের একটি অন্যতম ঐতিহ্যশালী নগরী হিসাবে ঘোষিত আমেদাবাদের কথাও প্রসঙ্গতউল্লেখ করেন শ্রী ভেঙ্কাইয়া নাইডু।

 

CG/SKD/DM/…


(রিলিজ আইডি: 1531775) ভিজিটরের কাউন্টার : 74
এই রিলিজটি পড়তে পারেন: English