রাষ্ট্রপতিরসচিবালয়

৬৫-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি কোবিন্দ সিনেমা দেশের সংস্কৃতির মুখ্য মাধ্যম যা সারা বিশ্বের ভারতীয়দের যুক্ত করে : রাষ্ট্রপতি

প্রকাশিত: 07 MAY 2018 11:59AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ মে, ২০১৮

 

      রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ৩-রা মে ২০১৮ (বৃহস্পতিবার) ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন।

      নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ভারতের সিনেমা এদেশের সবচেয়ে বড় শক্তি, বৈচিত্রের প্রতীক। ভারতে প্রযোজিত ছবিগুলি ভারতীয় সভ্যতা ও সমাজের মূল্যবোধের বিষয়গুলিকেই প্রতিষ্ঠা করে। সিনেমা শিক্ষা ও বিনোদন দুটি উদ্দেশ্যই সফল করে। বর্তমান সমাজের সমস্যাগুলির সিনেমা আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে। আর তা করে এমন একটি ভাষায় যা বিশ্বজনীন।

শ্রী কোবিন্দ বলেন, ভারতে চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়ে থাকে। ভোজপুরি থেকে তামিল, মারাঠি থেকে মালায়লাম ও আরও বহু ভাষায় ছবি তৈরি হয় ভারতে। হিন্দি ভাষাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে হিন্দি ছবির সবচেয়ে বেশি অবদান রয়েছে। সত্যজিৎ রায় বা ঋত্ত্বিক ঘটকের ছবির সুক্ষ মানবিক দিকগুলি বুঝতে বাঙালী না হলেও চলে। ‘বাহুবলী’ দেখে অভিভূত হতে তেলুগু ভাষার জ্ঞানের প্রয়োজন হয় না। রাষ্ট্রপতি স্মরণ করান যে সঙ্গীত পরিচালক এ আর রহমান, যিনি এবারও জাতীয় পুরস্কার পেয়েছেন, তাঁর গান তাঁদেরকেও অভিভূত করেছে যাঁরা তামিল ভাষা বোঝেন না।

রাষ্ট্রপতি আরও বলেন, সিনেমা হল সংস্কৃতি এবং বাণিজ্যও বটে। ভারতের চলচ্চিত্র শিল্প বিশ্বের অন্যতম বৃহৎ স্হান অধিকারী। ভারতে প্রতি বছর প্রায় ১৫০০ ছবি তৈরি হয়। ভারতের সিনেমা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ধরনের দৌত্য বহন করে, যা প্রত্যেক মহাদেশে পদচিহ্ন রেখেছে। ভারতের সিনেমা জাপান, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও অন্য বহু দুর-দুরান্তের দেশে পরিবেশিত হয়। সিনেমা ভারতের সাংস্কৃতিক আদান-প্রাদনের অন্যতম মুখ্য মাধ্যম যা সারা বিশ্বের ভারতীয়দের মধ্যে যোগাযোগ তৈরি করে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সামনে সিনেমা দেশে ফেলে আসা জীবনধারাকে তুলে ধরে। রাষ্ট্রপতি আরও জানান, আমরা এমন একটি যুগে বাস করছি, যখন বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে   সিনেমা বৃহত্তর বিনোদনমূলক অর্থনীতি হয়ে উঠেছে। সিনেমা তৈরি ও পরিবেশনের রীতিতে, প্রযুক্তি বিরাট পরিবর্তন এনেছে। স্বল্প মূল্যের ডেটা, স্মার্ট ফোন এবং ট্যাবলেট আসার ফলে সিনেমা দেখার পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। ভারতীয় সিনেমাকে এইসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। রাষ্ট্রপতি বিশ্বাস মনে করেন যে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা ভবিষ্যতের সমস্যাকে সুযোগ পরিবর্তন করেই সবরকম চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এইভাবেই তাঁরা সবরকম বাধাবিপত্তি কাটিয়ে এগিয়ে যাবেন।

CG/SC/NS/…


(রিলিজ আইডি: 1531462) ভিজিটরের কাউন্টার : 83
এই রিলিজটি পড়তে পারেন: English