প্রতিরক্ষামন্ত্রক

নৌ-বাহিনীর মহিলা নাবিকদের বিশ্ব পরিক্রমা: ফকল্যান্ডের পোর্ট স্ট্যানলি থেকে জলযান তারিনী এবার কেপটাউনের পথে

प्रविष्टि तिथि: 08 FEB 2018 4:45PM by PIB Kolkata

ভারতীয় নৌ-বাহিনীর জলযান তারিনী গতকাল পোর্ট স্ট্যানলি থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। প্রথমবার  বিশ্ব পরিভ্রমণের লক্ষ্যে নৌ-বাহিনীর জলযানটি সফরের তৃতীয় পর্যায়ের শেষে গত ২১ জানুয়ারি পোর্ট স্ট্যানলিতে এসে পৌঁছায়। জলপথে ঐতিহাসিক এই বিশ্ব পরিভ্রমণকারি জলযানের প্রত্যেক নৌ-কর্মীই মহিলা। জলযানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন লেঃ কমান্ডার ভার্তিকা যোশী এবং তার সহযোগীরা হলেন- লেঃ কমান্ডার প্রতিভা জামওয়াল, পি স্বাথী, লেফ্টেনেন্ট এস বিজয়া দেবী, বি. ঐশ্বর্য এবং পায়েল গুপ্তা।

      ফকল্যান্ড দ্বীপপুঞ্জের গর্ভনর ও দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপের কমিশনার মি. নাইজেল ফিলিপ্স, নৌ-বাহিনীর জলযান তারিনীকে গত ২১ জানুয়ারি পোর্ট স্ট্যানলিতে স্বাগত জানান। পোর্ট স্ট্যানলিতে নোঙরের সময় জলযানের নাবিকরা দ্বীপপুঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও নাবিকরা ১৯৮২-র যুদ্ধ ক্ষেত্রে দ্বিতীয় প্যারা মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডারউইন শহরে আর্জেন্টিলা সেনার সমাধিস্হলও তারা পরিদর্শন করেন।

      সস্ত্রীক গর্ভনর মিঃ নাইজেল ফিলিপিন্স ও মিসেস এম্মা ফিলিপ্স নৌ-বাহিনীর জলযান তারিনী ঘুরে দেখেন। স্হানীয় মানুষের পাশাপাশি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের হকি দলও জলযান পরিদর্শন করে। দ্বীপপুঞ্জের সংগ্রহালয়ে এক অনুষ্ঠানে লেঃ কমান্ডার ভর্তিকা যোশী ও প্রতিভা জামওয়াল ভাষণ দেন। জলযান তারিনী-র নাবিকরা দ্বীপপুঞ্জের বিভিন্ন জৈব-বৈচিত্র ও পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ স্হান ঘুরে দেখেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ভারতীয় নৌ-বাহিনীর জলযান তারিনীর সফর সেদেশের সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সোস্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। দীর্ঘ পথ সফর করে জলযানটি আগামী ৮ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এসে পৌঁছাবে।


(रिलीज़ आईडी: 1519846) आगंतुक पटल : 30