কেন্দ্রীয়মন্ত্রিসভা
দণ্ডিত ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য ভারত ও সোমালিয়ার মধ্যে চুক্তিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত ও সোমালিয়ার মধ্যে দণ্ডিত ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য চুক্তি স্বাক্ষর ও এর পরবর্তী অনুসমর্থনের জন্য অনুমোদন দিল |
প্রকাশিত:
08 JUN 2017 1:26PM by PIB Kolkata
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত ও সোমালিয়ার মধ্যে দণ্ডিত ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য চুক্তি স্বাক্ষর ও এর পরবর্তী অনুসমর্থনের জন্য অনুমোদন দিল |
এই চুক্তি স্বাক্ষরের ফলে সোমালিয়ায় বন্দী ভারতীয় অথবা ভারতে বন্দী সোমালিয়ার নগরিক যার যার দেশের কারাগারে গিয়ে তাদের পরিজনদের কাছাকাছি থেকে কারাদণ্ডের মেয়াদের বাকি অংশ কাটাতে পারবেন এবং এর মধ্যদিয়ে সমাজে তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে|
ভারত সরকার এভাবে বন্দী প্রত্যার্পণের দ্বিপাক্ষিত চুক্তি আরও নানা দেশের সঙ্গে করেছে—ব্রিটেন, মরিশাস, বুলগেরিয়া,ফ্রান্স, মিশর, শ্রীলংকা, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইরান, বাংলাদেশ,ব্রাজিল, ইজরায়েল, বসনিয়া ও হার জেগোবিনা, সংযুক্ত আরব আমিরশাহি, ইতালি, তুরস্ক,মালদ্বীপ, থাইল্যান্ড, রাশিয়া, কুয়েত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, হংকং, কাতার,মঙ্গোলিয়া, কাজাখস্তান, বাহারিন এবং এস্তোনিয়া|
২০০৪ সালের আগে ভারতের কারাগারে থাকা কোনো বিদেশি নাগরিককে নিজের দেশে ফেরত পাঠিয়ে দিয়ে সেখানকার কারাগারে কারাদণ্ডের মেয়াদের বাকি অংশ কাটানোর জন্য অথবা বিদেশের কারাগারে বন্দী থাকা ভারতীয়কে দেশে ফিরিয়ে এনে এখানকার কারাগারে বন্দিদশার বাকি সময় কাটানোর জন্য কোনো দেশীয় আইন ছিলনা| এভাবে হস্তান্তর হলে এইসব বন্দিদের সামাজিক পুনর্বাসন সহজ হয়|
বন্দী প্রত্যার্পণ আইন, ২০০৩ এই উদ্দেশ্যেইচালু করা হয়েছিল| এই আইনের লক্ষ্য পূরণের জন্য এক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দুই দেশের মধ্যে চুক্তি করা প্রয়োজন |
(রিলিজ আইডি: 1492206)
ভিজিটরের কাউন্টার : 16
রিলিজের প্রেক্ষাপট
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত ও সোমালিয়ার মধ্যে দণ্ডিত ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য চুক্তি স্বাক্ষর ও এর পরবর্তী অনুসমর্থনের জন্য অনুমোদন দিল |