প্রতিরক্ষামন্ত্রক

শহীদ বায়ুসেনা আধিকারিকের জন্য প্রার্থনাসভা: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত

আসামের তেজপুরে হালকা হেলিকপ্টার চালনার ইউনিট থেকে উড়ান শুরু করে গত ৪জুলাই অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় দুর্ঘটনা গ্রস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার

प्रविष्टि तिथि: 18 JUL 2017 1:59PM by PIB Kolkata

আসামের তেজপুরে হালকা হেলিকপ্টার চালনার ইউনিট থেকে উড়ান শুরু করে গত ৪জুলাই অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় দুর্ঘটনা গ্রস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার| এতে মূল চালক সংশ্লিষ্ট ইউনিট প্রধান উইং কমান্ডার মনদীপ সিংহ ধিলন শহীদ হন| তিনি এবং তাঁর অপর দুই সহযোগী ফ্লাইট লেফটানান্ট পি.কে.সিংহ ও সার্জেন্ট আর.ওয়াই. গুজার দুর্ঘটনাস্থলের কাছে ভূমিধ্বসে বিপন্ন মানুষজনকে উদ্ধারের দায়িত্বপালন করছিলেন| এই দুর্ঘটনায় হেলিকপ্টারের আরোহী অরুণাচল প্রদেশের একজন পুলিশ কর্মীওনিহত হয়েছিলেন| সেদিন ওই হেলিকপ্টারের মাধ্যমে ১৬৯ জন সাধারণ দুর্গত মানুষকে উদ্ধার করেছিলেন তাঁরা| ঘটনাচক্রে শ্রী ধিলন এই ইউনিট থেকেই ২০০০ সালের জানুয়ারিতে নিজেরপেশাগত জীবন শুরু করেছিলেন এবং দুর্ভাগ্যক্রমে এখান থেকেই ছিল তাঁর শেষ পেশাগত ওজনহিতকর অভিযান| 

তিনি নিজের বৈচিত্রপূর্ণ পেশাদার জীবনে প্রায় চারহাজার ঘন্টার উড়ানের অভিজ্ঞতাসমৃদ্ধ ছিলেন|তাঁর প্রথম কমান্ডিং অফিসার বর্তমানে এয়ার ভাইস মার্শাল মানবেন্দ্র সিংহ স্মৃতিচারণায় জানান, সাহসী উজ্জ্বল ব্যক্তিত্বের এই বায়ুসৈনিক খুবই দক্ষ ছিলেন| তাঁর অকাল মৃত্যু বাহিনীর জন্য অপূরনীয় ক্ষতি| শহীদ ধিলনের পেশাদারিত্ব ও জনপ্রিয়তার কথা অন্য আধিকারিকরাও নানাভাবে তুলে ধরেন| স্মৃতিচারণায়১৪ বছরের দাম্পত্য জীবনের নানা কথার পাশাপাশি এক ছেলে ও এক মেয়ের পিতা হিসেবে ধিলনের ভূমিকার কথা তুলে আনেন তাঁর স্ত্রী প্রভপ্রীত কৌর ধিলন|তিনি নিজের পরম ক্ষতিসত্ত্বেও ঐদিনের ঘটনায় নিহত অন্য ব্যক্তিদের পরিবার পরিজনকেও সমবেদনা জানান| 

এদিকে পাতিয়ালায় শহীদের পৈত্রিক বাড়িতেও দু’দিনের শোকজ্ঞাপক অনুষ্ঠানে শহীদ বায়ুসেনা আধিকারিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়| শহীদের পিতা বায়ুসেনার অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার পি.এস. ধিলন সেই অনুষ্ঠানে বিশেষভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অবসর প্রাপ্ত সেনা ক্যাপ্টেন অমরিন্দার সিংহকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান| প্রসঙ্গতঃ শহীদ ধিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়াতেও অগণিত সংখ্যায় শোকবার্তা পোস্ট করা হয়েছে|


(रिलीज़ आईडी: 1495914) आगंतुक पटल : 18

पृष्ठभूमि रिलीज़

মূল চালক সংশ্লিষ্ট ইউনিট প্রধান উইং কমান্ডার মনদীপ সিংহ ধিলন শহীদ হন